রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ফরিদা-শ্যামল প্যানেলের বিপুল বিজয়

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেলের বিপুল বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত (সম্পাদক, দৈনিক ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক চ্যাটার্জি পেয়েছেন ৪০৪ ভোট। সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী আসফার পেয়েছেন ৩৫৯ ভোট। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  শাহনাজ দুলাল পেয়েছেন ২০৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৪০ ভোট পেয়ে বাসসের আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ১০ জন সদস্য হলেন- ফরিদ হোসেন (৪৯৫) ভোট, কাজী রওনাক হোসেন (৪২২)  ভোট, শাহনাজ সিদ্দিকী সোমা (৩৯০) ভোট, কল্যাণ সাহা (৩৮২) ভোট, শাহনাজ বেগম পলি (৩৬০) ভোট, সৈয়দ আবদাল আহমেদ (৩৪৭), মো. জুলহাস আলম (৩৪৫), বখতিয়ার রানা ( ৩৩০), মোহাম্মদ মোমিন হোসেন (৩৩০)  সীমান্ত খোকন (২৮৯)
আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল ফলাফল ঘোষণা করেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com