শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মানুষ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায় না: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘দেশের মানুষ আর কখনোই বিএনপি-জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। দেশকে যারা পিছিয়ে দিতে চায়, দেশের মানুষ কখনো তাদের সেই সুযোগ দেবে না। দেশবিরোধী গোষ্ঠীর সব অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

রবিবার দুপুরে নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০ পরিবারের মধ্যে এক জোড়া করে ভেড়া বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে আওয়ামী লীগ সরকার। অথচ বিএনপি সরকার লুটেরা শ্রেণিকে প্রাধান্য দিয়ে জনগণের মৌলিক অধিকারটুকুও হরণ করেছিল। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিতসহ দুঃশাসনের অবসান ঘটিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ইফতেখারুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com