রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১০০৩ কিলোমিটার পাড়ি দিলেন তাম্মাত

সাইকেলে চড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া ১ হাজার ৩ কিলোমিটার পাড়ি দিয়েছেন স্নাতকের ছাত্র তাম্মাত বিন খয়ের।

রবিবার (১ জানুয়ারি) ঘন কুয়াশা পাড়ি দিয়ে সকাল ১১টায় দেশের শেষ অংশ তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে তার এক হাজার ৩ কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করেন। তার এই সাইকেল যাত্রাটি উৎসর্গ করেছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল ও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকে।

তাম্মাত বিন খয়ের চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিষয়ে স্নাতক পড়ছেন। বাড়ি গোপালগঞ্জ হলেও জন্ম চট্টগ্রামে।

তাম্মাত দেশ রূপান্তরকে বলেন, ফুটবল খেলায় আর্জেন্টিনার সমর্থক আমি। ফুটবলার লিওনেল মেসির ভক্ত। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে নৈপুণ্য দেখিয়ে গোল্ডেন বল জিতেছেন মেসি। এরই মধ্যে ক্যারিয়ারের ১০০৩তম ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এজন্য লিওনেল মেসিকে উৎসর্গ করে সাইকেল চালিয়ে ১ হাজার ৩ কিলোমিটার পথ পাড়ি দিতে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম গত ২৪ ডিসেম্বর। রবিবার সকাল ১১টায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে আমার ১০০৩ কিলোমিটারের যাত্রা সমাপ্তি করি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com