রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেথলেহেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের শহর বেথলেহেমে এক শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বলেছে যে পুলিশ কর্মকর্তারা  মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের উপর গুলি চালালে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ ভোরে বেথলেহেমে দখলদার সৈন্যদের গুলিতে শিশু অ্যাডাম এসাম শাকের আইয়াদ(১৫) নিহত হয়েছে।’ এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে,  বেথলেহেমের  ধেইশে শরণার্থী শিবিরে অভিযানকালে সীমান্ত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ও  মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের প্রতি তারা গুলি চালিয়েছিল। এদিকে, সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি তল্লাশি করতে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিনাঞ্চলীয় শহর ধেশেহে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। নিহত শিশুু আইয়াদ বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি।
এএফপির তথ্য অনুযায়ী, ইসরায়েল-অধিভুক্ত পূর্ব জেরুজালেমসহ ইসরায়েল ও পশ্চিম তীরে বিভিন্ন সংঘর্ষে গত বছর দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় বসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com