রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাইডেন ১৩ জানুয়ারি জাপানের প্রধানমন্ত্রী কিশিদাকে স্বাগত জানাবেন : হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১৩ জানুয়ারি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে স্বাগত জানাবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বাইডেন আমাদের সরকার, অর্থনীতি ও আমাদের জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে আগামী ১৩ জানুয়ারি শুক্রবার হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিভিন্ন উপায় নিয়ে কথা বলার পাশাপাশি উত্তর কোরিয়া, চীনের আশপাশের দেশের নিরাপত্তা  ইস্যু  এবং রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ব্যাপারে আলোচনা করবেন।
হোয়াইট হাউস জানায়, বাইডেন জি৭’র জাপানের সভাপতিত্ব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ম্যান্ডেটের জন্য তার সমর্থন পুনর্ব্যক্ত করবেন।
কিশিদা গত গ্রীস্মে জাপানে বাইডেনের সাথে এক সম্মেলনে সতর্ক করেছিলেন যে তাইওয়ান দ্বীপটি ফিরিয়ে নেওয়ার চীনের উচ্চাকাক্সক্ষা একটি নতুন সংঘাত সৃষ্টি করতে পারে। তিনি আরো বলেছিলেন, ‘আজকের ইউক্রেন আগামীকাল পূর্ব এশিয়া হতে পারে।’
গত মাসে জাপান সরকার উল্লেখযোগ্য ব্যয় বৃদ্ধিসহ একটি বড় প্রতিরক্ষা নীতির সংশোধন অনুমোদন করেছে। কারণ তারা সতর্ক করেছিল যে চীন তাদের নিরাপত্তার ক্ষেত্রে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com