রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পুরুষ অভিভাবক ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

এ বছর থেকে পুরুষ অভিভাবক ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্থানীয় মুসলমানদের জন্য ২০২৩ সালের হজের নিবন্ধন শুরুর ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে পুরুষ অভিভাবক ছাড়াই সৌদি নারীদের জন্য নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, নারী হজযাত্রীদের জন্য আর মাহরাম প্রয়োজন হবে না এবং অনলাইন আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ১২ বছর নির্ধারণ করা হয়েছে। তবে হজযাত্রীদের মধ্যে যারা আগে হজ করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে বা খালি জায়গার প্রাপ্যতার ভিত্তিতে অন্যদের সুযোগ দেওয়া হবে।

এর আগে ২০১৯ সালে সৌদি নারীদের ওপর থেকে পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই সময় বলা হয়েছিল, পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ২১ বছর বয়সী সৌদি নারীরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

এরপর ২০২১ সালের শুরুর দিকে এক ঘোষণায় ১৮ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী সৌদি নারীদের আইডি কার্ডে নাম পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, নাম বদলাতে পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হবে না।

একই বছরের হজের নিবন্ধনে স্থানীয়দের জন্য নির্দেশিকা জারি করে সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছিল, হজের নিবন্ধনের জন্য নারীদের পুরুষ অভিভাবকের আর কোনও প্রয়োজন নেই। তারা অন্য নারীদের সঙ্গে এখন থেকে একা একা পবিত্র হজ আদায় করতে পারবেন।

মূলত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি সমাজে সংস্কার আনার জন্য সাম্প্রতিক বছরগুলোতে নারীদের মাঠে গিয়ে খেলা দেখা, রেস্তোরাঁয় গিয়ে পুরুষ সঙ্গীর সঙ্গে বসে খাওয়া ও গাড়ি চালানোর অনুমতিও দেওয়া হয়েছে।

হজযাত্রীদের জন্য এবার চার ক্যাটাগরির প্যাকেজ থাকবে। সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতি অনুসারে, অর্থনৈতিক প্যাকেজটি ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে শুরু হচ্ছে এবং হজযাত্রীরা একসঙ্গে পুরো অর্থপ্রদান করতে পারবেন বা তিনটি কিস্তিতে তা পরিশোধ করার সুযোগ পাবেন।

হজের পবিত্র স্থানগুলোতে পৌঁছানোর কমপক্ষে ১০ দিন আগে হজযাত্রীদের একটি বৈধ ‘এসিওয়াইডব্লিউ মেনিনজাইটিস’ ভ্যাকসিন সনদ ছাড়াও কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনগুলোর ডোজ সম্পূর্ণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com