বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নতুন কমিটি।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্ব এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাতে অংশ নেন নেতারা।

দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌথ সভা শেষে আওয়ামী লীগ নেতারা টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com