রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাঁচতলা ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের সীতাকুন্ডে একটি পাঁচতলা ভবন থেকে পড়ে সম্রাট (৩০) নামের এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার শীতলপুর এলাকার কেশবপুর গ্রামে কর্ণফুলী বিল্ডিং নামের একটি আবাসিক ভবনের পাঁচ তলায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাঁচতলা ভবনের বাইরে রঙয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ অসাবধানতাবশত সম্রাট নামের এক শ্রমিক নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের নাম ছাড়া বিস্তারিত কিছু পাওয়া যায়নি।

ভবনটির রঙের কাজ নেওয়া ঠিকাদার মোহাম্মদ ইলিয়াস জানান, কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সম্রাট নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ভাসমান শ্রমিক হওয়ায় তার নাম ছাড়া বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com