রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লাশের অপেক্ষায় স্বজনরা

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বাড়িতে দুটি লাশ এলেও তিনটির অপেক্ষায় রয়েছেন স্বজনসহ এলাকাবাসী।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের স্বজন আশরাফুল মামুন দেশ রূপান্তরকে জানান, চারজনের মধ্যে দুটি লাশ বাড়িতে এসেছে। বাকি লাশ সন্ধ্যার মধ্যে বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, সবগুলো লাশ আসার পর দাফনের প্রস্তুতি নেয়া হবে।

জানা যায়, মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানন্দর থেকে মাইক্রোবাসযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়িতে যাওয়ার সময় নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছন দিকে ধাক্কা দেয়। ত্রিমুখী সংঘর্ষের এ দুর্ঘটনায় রাজুর পরিবারের চার সদস্য ও মাইক্রোবাস চালক নিহত হন।

নিহতরা হলেন- প্রবাসী রাজুর ভগ্নিপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২), ছোটভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার সাদির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com