রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৫ জানুয়ারি থেকে পল্লবীতে থামবে মেট্রোরেল

তৃতীয় স্টেশন হিসেবে আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি ওইদিন থেকে সর্বসাধারণের জন্য খোলা হবে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

ডিএমটিসিএলের পরিচালনা পর্যদের বৈঠকে সিদ্ধান্ত হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী ২৫ জানুয়ারি খুলে দেয়া হবে মেট্রোরেলের পল্লবী স্টেশন। এর মধ্য দিয়ে ১২ কিলোমিটার পথে চালু হওয়া মেট্রোর ৯টি স্টেশনের তিনটি চালু হচ্ছে। এর পরপরই খুলে দেয়া হবে মিরপুর-১০ স্টেশনটিও। ধারাবাহিকভাবে ২৬ মার্চের পর বাদবাকি স্টেশন খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

এম এন সিদ্দিক জানান, মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।

তিনি বলেন, উদ্বোধনের পরদিন থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত দিনে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com