রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কোটি টাকার পরীকে দেখতে বাণিজ্য মেলায় ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কোটি টাকার পরী পালং খাট দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকেই এই খাটের মূল্য শুনে চমকে উঠছেন। কেউ বা কোটি টাকার খাট মোবাইলের ছবিতে বন্দি করে রাখছেন।

খাটে রাজকীয় ডিজাইনের পাশাপাশি রয়েছে ৪টা চাঁদ ও ১৬টি পরী।

খাগড়াছড়ির নুরুন্নবীর নিজস্ব ডিজাইনের দৃষ্টিনন্দন ও রাজকীয় নকশার এই খাট তিন বছর ২ মাস যাবত একজন কারিগর ও একজন সহযোগী নিয়ে তৈরি করা হয়। মেলার চতুর্থ দিন ৪২ নং স্টলে এই খাটটি প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়। প্রতিদিন মেলায় আগত হাজার হাজার দর্শনার্থী পরীকে দেখতে ভিড় করছেন।

ডিজাইনার নুরুন্নবীর ছোট ভাই অন্তর মাহমুদ দেশ রূপান্তরকে জানান, পরী পালং খাট মেলায় সর্বোচ্চ ৫৫ লাখ টাকা দাম উঠেছে। আমরা এক কোটি টাকা দাম বলছি। তিনি জানান, খাগড়াছড়িতে এই খাটের দাম ৮০ লাখ টাকা উঠেছিল। তবে যিনি এই খাটের ডিজাইনার ও পরিকল্পনাকারী তিনি চেয়েছেন বাণিজ্য মেলার মাধ্যমে দেশের মানুষকে এই খাটের সঙ্গে পরিচিতি করাতে। এই খাট যিনি কিনবেন তার জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল ও এক ভরি স্বর্ণ।

মেলায় আগত রায়হান নামের এক দর্শনার্থী বলেন, মেলায় এসে ঘুরতে ঘুরতে এই খাট দেখে খুব ইউনিক ডিজাইন মনে হয়েছে তাই দাঁড়িয়ে ছবি তুলেছি। আমি মনে করেছি ১০-১৫ লাখ টাকা দাম হবে। পরে শুনলাম এই খাটের দাম এক কোটি টাকা।

কোটি টাকার পরী পালং এর ছবি তুলছিলেন মনিরুজ্জামান। তিনি জানান, কোটি টাকার খাট জীবনের প্রথম দেখেছি। কেনার সামর্থ্য তো নেই তাই ছবি তুলে রাখছি বাসার সবাইকে দেখাবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com