বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : সোমি আলি

বলিউড মেগাস্টার সালমান খানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাবেক প্রেমিকা সোমি আলি। প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে সোমি আলি ভিডিও বার্তায় এমন দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান খানের বিরুদ্ধে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সোমি আলির দাবি, তাকে ভয়াবহ নির্যাতন করেছেন সালমান খান। ২০ বছর পরেও তাঁর শরীর ও মনের ক্ষত এখনো দগদগে। মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেননি তিনি।

শনিবার (৭ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী সোমি আলি। অভিনেত্রীর অভিযোগ, সালমান খান তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে ডিসকভারি+ ইন্ডিয়াতে সোমির শো ‘ফ্লাইট অর ফাইট’ সম্প্রচারিত না করা হয়। এরপর সালমান খানের হাতে অত্যাচারিত হওয়ার অভিযোগ করেন সোমি। এমনকি সালমানকে নিজের অপরাধ শিকার করতে হবে বলেও দাবি করেন সোমি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com