শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আদালতে মামলা লড়বে ‘রোবট আইনজীবী’!

আদালতে নিজের মক্কেলের হয়ে এবার সওয়াল-জবাব করতে নামবে ‘রোবট আইনজীবী’। অবাস্তব মনে হলেও বিশ্বে এই প্রথম এমন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

এমনটা দাবি করেছে যুক্তরাজ্যের ‘নিউ সায়েন্টিস্ট’ পত্রিকা।

সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে ‘রোবট আইনজীবী’কে। তবে আদালতে আইনজীবীব বেশে আসবে না কোনো রোবট। বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ। যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।

তবে কি বছরের পর বছর ধরে মামলা-মোকদ্দমার খরচের ঝক্কি এবার কমবে?

আমেরিকার কোন আদালতে কী মামলা লড়বে ‘ডুনটপে’ অ্যাপ, তা অবশ্য খোলসা করেনি একই নামের সংস্থাটি। তবে, আদালতকক্ষে মক্কেলের স্মার্টফোনের মাধ্যমে তাকে আইনি পরামর্শ বা সওয়াল-জবাবের কাজ চালানোয় সাহায্য করবে বলে জানিয়েছে তারা। মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।

‘নিউ সায়েন্টিস্ট’ জানিয়েছে, এআই-চালিত ওই রোবট মামলার শুনানির সময় হাজির থাকবে তার মক্কেলের স্মার্টফোনে। ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে সেটি।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এ মুহূর্তে ‘ডুনটপে’র সিইও হিসাবে কাজ করছেন তিনি। জোশুয়ার দাবি, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে ‘ডুনটপে’।

সংস্থাটির বিজ্ঞাপনও বেশ চমকপ্রদ। সেখানে বলা হয়েছে, বিশ্বের প্রথম রোবট আইনজীবী হলো ‘ডুনটপে’ অ্যাপ। একটি বোতাম টিপেই করপোরেশনের সঙ্গে লড়ুন, আমলাতন্ত্রকে হারান অথবা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com