রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নৌ মন্ত্রণালয়ের অডিট আপত্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ

সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় উত্থাপিত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক হিসাবে আনা অডিট আপত্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু ও বেগম ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন।
পরিবহন অডিট অধিদপ্তর থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০১৯-২০২০ অর্থবছরের হিসাব সংক্রান্ত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলরে কমপ্লায়েন্স অডিট রিপোর্টে ১ থেকে ২৬ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত অডিট আপত্তির নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০২, ০৩, ০৮, ৯(২), ৯(৩), ১১(৩), ১১(৪), ১৬, ১৭, ১৮, ২০ (আংশিক), ২১, ২৫ নিষ্পত্তি এবং ২২ ও ২৩ প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য ঘোষণা করা হয়। অডিট আপত্তির ২৪ নং অনুচ্ছেদে উল্লিখিত পিপিআর, ২০০৮ এর বিধি ৬৪(১) ও ১২৭(২) (গ) লঙ্ঘিত হওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় কমিটির বিগত ৯৮তম, ৯৯তম ও ১০০তম বৈঠকের সিদ্ধান্ত  অনুমোদন বিষয়ে পর্যালোচনা করা হয়।
সভার  বিবিধ সিদ্ধান্তের  অনুচ্ছেদ নং-০৮ এ পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন অনুযায়ী অধিকতর যাচাই-বাছাই পূর্বক তথ্য প্রেরণের সিদ্ধান্ত  গৃহীত হয় এবং অনুচ্ছেদ নং-০৬ প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য বলে উল্লেখ  করা হয়।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com