রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্যাটারদের তান্ডবে চট্টগ্রামকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল

মেহেদি হাসান মিরাজ শুরু করেছিলেন। এনামুল হক বিজয় সঙ্গ দিয়েছেন। মাঝে ইব্রাহিম জাদরান আর শেষ বেলায় ইফতিখার আহমেদ ঝড়ো ব্যাট চালিয়েছেন। ব্যাটারদের এমন তান্ডবে ২০২ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানি হার্ড-হিটার ইফতিখার আহমেদ। মাত্র ২৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে তিনি খেলেন ৫৭ রানের একটি ইনিংস। এছাড়া আফগান তুর্কি ইব্রাহিম জাদরান করেন ৪৮ রান। এনামুল হক বিজয় ৩০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২৫ রান করেন।

আবু জায়েদ রাহি ৪৯ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মৃত্যুঞ্জয়, তাইজুল, ভিশ্বকান্থ ও জিয়াউর শিকার করেছেন একটি করে উইকেট।

একটু পর ২০৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com