রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার সেনাবাহিনী ছাটাই করছে শ্রীলঙ্কা

ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা এশিয়ার দেশ শ্রীলঙ্কা বিভিন্নভাবে খরচ কমানোর চেষ্টা করছে। কয়েকদিন আগে দেশটিতে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ স্থগিত করে দেওয়া হয়। এবার জানা গেল, সেনাবাহিনীতেও ছাটাই করা হবে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রেমিথা বান্দারা থেনাকুন শুক্রবার (১৩ জানুয়ারি) জানিয়েছেন, আগামী বছরের মধ্যে সেনা সংখ্যা তিন ভাগের এক ভাগ কমিয়ে ১ লাখ ৩৫ হাজারে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও কমতে থাকবে। এতে করে ২০৩০ সালের মধ্যে সেনার সংখ্যা দাঁড়াবে ১ লাখে।

লঙ্কান প্রতিরক্ষামন্ত্রী টুইটে বলেছেন, ‘সামরিক ব্যয় মূলত একটি রাষ্ট্র-সৃষ্ট ব্যয় যেটি পরোক্ষভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির একাধিক পথ খুলে দেয় জাতীয় এবং মানুষকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে।’

এদিকে স্বাধীনতা অর্জনের পর গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। মূলত ডলার সংকট থাকায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না দেশটির সরকার। যার প্রভাবে দীর্ঘদিন অতি প্রয়োজনীয় জ্বালানিও পাওয়া যায়নি।

অর্থনৈতিক বিপর্যয়ের কারণে শ্রীলঙ্কার সাধারণ মানুষ বিক্ষোভে নামেন। এর জেরে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বর্তমানে রনিল বিক্রমাসিংহের অধীনে চলছে শ্রীলঙ্কা। তিনি সবার আগে সরকারি ব্যয় কমানোর দিকে মনোযোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com