রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাড়ে ৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে গেলে শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। নৌদুর্ঘটনা এড়াতে এর আগে ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে হাতে গোনা কয়েকটি যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। এছাড়াও ফেরি ঘাটগুলোতে যে সকল ফেরি যানবাহন নিয়ে লোড করে বসে ছিলো সেগুলো পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন দেশ রূপান্তর-কে জানান, ভোর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি বন্ধ রাখা হয়। সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, ঘাটে গাড়ির চাপ নেই, যেগুলো গাড়ি আছে তাদের পার হতে বেশি সময় লাগবে না। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com