রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২ বছর কারাভোগের পর ভারত থেকে ফিরলেন একই পরিবারের ৪ জন

মিথ্যা আশ্বাসে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। দীর্ঘ দুই বছর গুয়া জেলে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন তারা। এদের মধ্যে পুরুষ তিন জন, একজন নারী ও একজন শিশু রয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্য়ায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন। এসময় বিজিবি ও বিএসএফ উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮), কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) (এরা একই পরিবারের সদস্য) এবং যশোর জেলার শার্শা উপজেলার ২নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)।

ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ জানান, সীমান্তের অবৈধ পথে বিভিন্ন সময়ে ভারতের গুয়া শহরে যায় তারা। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। দুই বছর গুয়া কুলাআড়ি সেন্টার জেলে সাজা শেষে ভারতের ডিটেন্সন নামের একটি বেসরকারি এনজিও সংস্থার মাধ্যমে দু’দেশের সরকারি পর্যায়ে চিঠি চালাচালির পর শুক্রবার তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিক অ্যান্ড কেয়ার নামের এনজিওর মাধ্যমে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান এনজিওর কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com