সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাল বন্ধ থাকবে যেসব সড়ক

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে আজ (শনিবার) মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (১৪ জানুয়ারি) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান ।

পুলিশ কমিশনার বলেন, ইজতেমার প্রথম পর্বের শেষদিন আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুই দিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।

নির্বিঘ্নে চলাচলের জন্য যাতে কারও সমস্যা না হয় সে কারণে টঙ্গি ব্রিজের এখানে গাড়ি নিয়ন্ত্রণ রাখবে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়। আজ এই পর্বের দ্বিতীয় দিন। রোববার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।

চার দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। আগামী ২২ জানুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

এবার ইজতেমার মাঠকে ৯১টি খিত্তায় ভাগ করা হয়েছে। বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন। ১৬০ একর খোলা ময়দানে বাঁশের খুঁটির ওপর পাটের চট দিয়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল। তবে বিদেশি মেহমানদের জন্য টিন দিয়ে করা হয়েছে আবাসস্থল।

ইজতেমা ময়দানে ৬৫ দেশের প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানের জেলা প্রশাসনের মিডিয়া কন্ট্রোল রুম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com