রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফের চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এই রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহনের চাপ কমে গেছে।