রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: রেলমন্ত্রী

উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের নিজস্ব জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার সকালে নারায়ণগঞ্জে ডাবল রেললাইন প্রকল্পের কাজ ও শেখ রাসেল পার্ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, উন্নয়নের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদের কোন দ্বিমত নেই। উন্নয়নের জন্য যে সমস্ত জায়গা ব্যবহার করা যাচ্ছে না কিন্তু রেলওয়ের দখলে আছে তা চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইনের কারনে সড়কে যানজট সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ আলোচনা চলছে যাতে সড়কে যানযট সৃষ্টি না হয়।

ঢাকা থেকে নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, ঢাকা থেকে পদ্মা লিংক প্রজেক্টের জন্য রেল চলাচল বন্ধ রয়েছে। এক দুই মাসের মধ্যে এ কাজ শেষ হয়ে যাবে। তখন ট্রেন খুলে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com