বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীতে দুই শতাধিক শীতার্ত পেল শুভসংঘের শীতবস্ত্র

‘শুভ কাজে, সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ জানুয়ারি) কালের কণ্ঠ শুভসংঘ রাজশাহী কলেজ শাখার উদ্যোগে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে জেলার গোদাগাড়ী উপজেলার কুমরপুর আলীপুর গ্রামের ২২০ জন মানুষ শীতবস্ত্র পেয়েছেন।

কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ ছাড়াও কালের কণ্ঠ শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাব্বির আহমেদ, বর্তমান সভাপতি শুভাশীষ মৌলিক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com