রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাবুলে বন্দুকধারীর গুলিতে সাবেক নারী আইনপ্রণেতা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীর গুলিতে মুরসাল নবীজাদা (৩২) নামের সাবেক এক নারী সংসদ সদস্য নিহত হয়েছেন। এ সময় তার ভাই ও অপর এক দেহরক্ষী আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৫ জানুয়ারি) কাবুলের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের নাম পরিচয় ও অন্যান্য বিস্তারিত কিছু জানায়নি কাবুল পুলিশ।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি।

সাবেক আইন প্রণেতা মরিয়ম সোলাইমানখিল বলেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকারের পথচলা- শক্তিশালী, স্পষ্টভাষী নারী। যিনি বিপদের মুখেও তিনি যা বিশ্বাস করেছিলেন তার পক্ষে দাঁড়িয়েছিলেন।

তিনি টুইটারে লিখেছেন, আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও, তিনি তার জনগণের জন্য থাকার এবং লড়াই করা বেছে নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com