বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

পোশাকের কারণে তীব্র সমালোচনার কবলে অদ্রিজা রায়

কলকাতার বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অদ্রিজা রায়। অদ্রিজা রায় বিদেশে গিয়ে বিকিনিতে নিজেকে প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলোচনায় থাকেন তিনি। কালার্স বাংলার ‘মৌ-এর বাড়ি’ শেষ অনেকদিন হল, মাঝে স্টার জলসার বিক্রম বেতালে নজর মিলছিল অভিনেত্রীর। তবে এখন ওটাও শেষ। এরপর নতুন কোনও ধারাবাহিকে দেখা মেলেনি অভিনেত্রীর। আপাতত শ্যুটিংয়ের চাপ থেকে মুক্ত হয়ে বিরতি দুর্দান্তভাবে এনজয় করছেন তিনি।

এবার এই লুকে ধরা দিয়েই নজর কাড়লেন অভিনেত্রী, সঙ্গে বুঝিয়ে দিলেন তিনিও বেশরম। অর্থাৎ দীপিকার বিতর্কিত ‘বেশরম রং’ গানটিই ব্যাকগ্রাউন্ডে বাজছিল। এই গানেই রিল ভিডিও বানিয়ে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে অদ্রিজাও। নায়িকার এমন রূপ দেখে কটূক্তি তে একেবারে ভরে গেল কমেন্ট বক্স।

কেউ লিখেছেন, ‘এইটুকুই বা পরার কী দরকার? খুলে ফেললেই তো হয়’। কেউ আবার ব্যঙ্গ করে লিখলেন, ‘যাক কিছু তো ট্যালেন্ট আছে এই মহিলার, কাপড় খুলতে পারে’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com