বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রযুক্তি খাতে দিনে চাকরি হারাচ্ছেন ১৬০০ কর্মী

বেশ কিছুদিন ধরেই খারাপ সময় পার করছেন প্রযুক্তি খাতের কর্মীরা। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক খবরে বলেছে, চলতি বছরে খাতটি থেকে প্রতিদিন চাকরি হারাচ্ছেন গড়ে ১৬০০ কর্মী। সংবাদমাধ্যমটি বলছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং মন্দার আশঙ্কার কারণেই প্রতিষ্ঠানগুলো কর্মীদের ছাঁটাই করছে।

আজ মঙ্গলবারের (১৭ জানুয়ারি) প্রতিবেদনে সংবাদমাধ্যমটি ট্র্যাকিং সাইট লেঅফের বরাতে জানায়,  গত বছর ১ হাজারের বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান এক লাখ ৫৪ হাজার ৩৩৬ জন কর্মীকে ছাঁটাই করেছে। চলতি বছরেও অব্যাহত রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের প্রবণতা। মাইক্রোসফট, টুইটার, মেটার মতো বাঘা বাঘা প্রতিষ্ঠান থেকে শুরু করে তালিকায় রয়েছে ছোট-বড় নানা প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com