রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাগুরায় ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল’ উদ্বোধন

জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে আজ ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান নুর-উর-রহমান, মহাসচিব কাজী শফিকুল আজম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের হেড অব ডেলিগেস্ আলী আকগুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের’ নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে ৩০ শতক জমির উপর প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দ্বিতল এই হাসপাতালটি নির্মিত হয়েছে। এখানে মা ও শিশুদের সকল পরীক্ষা-নিরীক্ষা, গাইনি রোগের সেবা প্রদানসহ জরুরীভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে।
এজন্য  দু’জন মেডিকেল অফিসার, দু’জন অভিজ্ঞ মিডওয়াইফ ও দু’জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। তারা হাসপাতালে আগত রোগীদের সেবা প্রদান করবেন।
এ উপলক্ষে রেড ক্রিসেন্ট হলিফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবিরের নেতৃত্বে ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com