রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে চালু হলো ভোক্তা অধিদপ্তরের ওয়েবসাইট

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা অভিযোগের জট কমাতে ওয়েব পোর্টাল ও সফটওয়্যার চালু করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে নতুন ওয়েব পোর্টাল ও সফটওয়্যার উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এর মাধ্যমে ঘরে বসেই তদন্তের অগ্রগতি জানা যাবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, জনবল সংকটের কারণে অভিযোগ নিষ্পত্তি ধীরে হচ্ছে। চাপ কমাতে ডিজিটাল সিস্টেম চালু করল সংস্থাটি। এখন থেকে ঘরে বসেই অভিযোগ দিতে পারবে ক্রেতা, তদন্তের অগ্রগতিও জানতে পারবে।

এ উদ্যোগে সন্তুষ্ট ভোক্তারাও। তবে দ্রুত অভিযোগ নিষ্পত্তির তাগিদ তাদের।

সরাসরি বা অনলাইনে পণ্য কিনে প্রায়ই প্রতারিত হচ্ছে অনেকে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এরকম অভিযোগই বেশি। অধিদপ্তরে বর্তমানে জমা রয়েছে ৩ হাজার ৭৪৮টি অভিযোগ।

ঢাকার ক্রেতারা বেশি অভিযোগ করায় ডিজিটাল সিস্টেমও রাজধানীতে সীমাবদ্ধ থাকছে। পরবর্তীতে চালু হবে সারা দেশে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com