রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাড়ি পার্কিং ও ডাইভারশন বিষয়ে ডিএমপির নির্দেশনা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) থেকে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই আয়োজনে থাকছেন ভারতের দিল্লির মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা। দেশি-বিদেশি মুসল্লিরা গতকাল বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেছেন।

ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিংয়ের জন্য কিছু স্থান নির্ধারণ করেছে।

গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যাদি

১। খিলক্ষেত হতে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে কোন যানবাহন পার্কিং করা যাবে না।

২। ইজতেমায় আগত সম্মানিত মুসল্লিদের যানবাহনসমূহ নিম্নবর্ণিত স্থানসমূহে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেনঃ

ক) ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৬ নং সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০ নং, ১১ নং ৫ নং ব্রিজের ঢালে।

খ) সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১৫ নং সেক্টর ২নং ব্রিজের ঢাল হতে উলোদাহা মাঠ পর্যন্ত।

গ) খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৭ এবং ১৮ নং সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ) ।

ঘ) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।

ঙ) বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

চ) ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

৩। নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

ডাইভারশন সংক্রান্ত তথ্যাদি

৪। ডাইভারশন পয়েন্টসমূহ (শুধুমাত্র আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে):

⇒ ধউর ব্রিজ

⇒ ১৮ নং সেক্টর পঞ্চবটী ক্রসিং

⇒ পদ্মা ইউলুপ

⇒ ১২ নং সেক্টর খালপাড়

⇒ মহাখালী ক্রসিং

⇒ হোটেল রেডিসন ব্লু ক্রসিং

⇒ প্রগতি সরণি (বিশ্বরোড)

⇒ কুড়াতলী ফ্লাইওভার লুপ-২

⇒ মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব

⇒ মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং

⇒ আশুলিয়া বাজার ক্রসিং

৫। ডাইভারশন চলাকালীন

♦ আখেরি মোনাজাতের পূর্ব রাত অর্থাৎ ২১ জানুয়ারি দিবাগত রাত ২টা হতে আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ডভ্যান ও অন্যান্য ভারী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।

♦ আগুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

♦মহাখালী বাসটার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল প্রকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

♦কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসমূহকে হোটেল র‍্যাডিসন গ্যাপে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

♦ আখেরি মোনাজাত অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ভোর ৪টা হতে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ-আশুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সড়কসমূহে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

♦ কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিসমূহকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

♦ প্রগতি সরণি হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহকে কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

♦ আগামী ২২ জানুয়ারি উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও এ্যাম্বুলেন্স ব্যতিত সকল প্রকার যানবাহনের চালকগণকে বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

♦বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়ার জন্য আখেরী মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় ১টি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, ২টি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে এবং ১টি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ ফ্রি পরিবহন সার্ভিসের জন্য ভোর ০৪.০০ ঘটিকা হতে মোতায়েন থাকবে।

ট্রাফিক সম্পর্কিত যে কোন তথ্যের জন্য প্রয়োজনে-

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা): ০১৩২০-০৪৩৯৪০

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা): ০১৩২০-০৪৩৯৪১

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পূর্ব জোন): ০১৩২০-০৪৩৯৫২

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন): ০১৩২০-০৪৩৯৫৫

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা এয়ারটপোর্ট জোন) : ০১৩২০-০৪৩৯৫৮

ট্রাফিক-উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসন): ০১৩২০-০৪৩৯৭৩

টিআই (আব্দুল্লাহপুর): ০১৩২০-০৪৩৯৬৮

টিআই (কামার পাড়া): ০১৩২০-০৪৩৯৭১

টিআই (ধউর ব্রিজ): ০১৩২০-০৪৩৯৭০

টিআই (বিমানবন্দর): ০১৩২০-০৪৩৯৬২ ও

ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।

এছাড়া, পুলিশি সহায়তার জন্য কল করতে পারেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com