রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডার পদত্যাগ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানিয়েছেন, আগামী মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন তিনি। দায়িত্ব চালিয়ে নেওয়ার মতো ‘জ্বালানি’ এখন আর তার মধ্যে অবশিষ্ট নেই বলে মন্তব্য করেন তিনি।

বিবিসির খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার জেসিন্ডা নিজেই তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জেসিন্ডা আরডার্ন বলেন, ‘কাজটা কঠিন বলে আমি ছেড়ে দিচ্ছি না। সেটাই যদি হতো, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পরেই সেই কাজটা করতাম। আমি ছেড়ে যাচ্ছি কারণ এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব চাপে।’

‘নেতৃত্ব দেওয়ার জন্য আপনিই সঠিক ব্যক্তি কিনা, তা জানার দায়িত্ব আসে। সেই সঙ্গে আপনি যখন নেতৃত্ব দেওয়ার সঠিক লোক হন না, সেটা বোঝার দায়িত্বও থাকে। আমি জানি যে এই দায়িত্ব পালনের জন্য কতটা শক্তি প্রয়োজন। আমি এটাও জানি যে সেই দায়িত্বের প্রতি সদ্ব্যবহার করার মতো জ্বালানি পড়ে নেই আমার মধ্যে।’

প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্ম দিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসূরি নির্বাচনে ভোট হবে। দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর।

২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন হারান ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন। করোনাভাইরাস মহামারির সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com