রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্রীমঙ্গলে আজ ৫ দশমিক ৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই এলাকায় কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরেই কুয়াশায় ঢেকে আছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বাড়ে। তবে বিকেল থেকে আবার ঠাণ্ডা জেঁকে বসে। সন্ধ্যা এবং রাতে সেই ঠাণ্ডা তীব্রতা ছড়ায়। জেলায় কনকনে ঠাণ্ডায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। শীতের তীব্রতায় জবুথবু জনজীবন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com