রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় কিশোর গ্যাংয়ের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার রুহুল আমিনের ছেলে সাগর মিয়া (৩৫) এবং মিজমিজি বাতানপাড়া এলাকার মৃত বারেক মেম্বারের ছেলে আলতাফ হোসেন (৪০)।