রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশের কাবাডিতে প্রথমবার শুরু হচ্ছে নারী কর্পোরেট লিগ কাবাডি

দেশের কাবাডিতে  শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের  ব্যবস্থাপনায়  প্রথমবারের মত  শুরু হচ্ছে কর্পোরেট ওমেন্স  কাবাডি লিগ।  ৬ দল নিয়ে  আগামীকাল সন্ধ্যা  ৬টায় মাঠে গড়াবে ১০ দিনের এই লিগ।
আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের  ডাচ বাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে আসরের  বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, লিগ কমিটির  চেয়ারম্যান,পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে  আরো  উপস্থিত ছিলেন ফেডারেশনের  যুগ্ম সম্পাদক, লিগ কমিটির  কো-চেয়ারম্যান গাজী  মো: মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক  নেওয়াজ সোহাগ।
হাবিবুর রহমান  বলেন, দেশের নারী  খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনা করে প্রথমবারের মতো মেয়েদের করপোরেট কাবাডি লিগ আয়োজন করা হচ্ছে। আগামীকাল শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত  জাতীয়  কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডাবল লিগ পদ্ধতির এই প্রতিযোগিতা।
তিনি  আরো বলেন, ‘করপোরেট লিগ হলে কাবাডির মেয়েরা আর্থিকভাবে লাভবান হবে। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রাহী হবে। এই টুর্নামেন্ট থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড়  খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।’
তিনি আরো জানান,পারফরমেন্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে  খেলা ৬ জন খেলোয়াড়কে ৬ দলের আইকন মনোনীত করা হয়েছে।
ছয়টি দলের মালিকানায়  রয়েছে দেশের ছয়টি  করপোরেট হাউজ। দলগুলো হচ্ছে- বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্লাডিয়েটর্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com