রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেট্রোরেল চলবে বিকেল ৫টা পর্যন্ত

ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য মেট্রোরেলের যাতায়াত সময় বৃদ্ধি পেয়েছে। মেট্রোরেল আজ রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে। মেট্রোরেল প্রথমবারের মতো আজ ৯ ঘণ্টা চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে সমবেত হয়েছেন। এরইমধ্যে চলছে দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের বয়ান। বেলা ১১টার পর শুরু হবে আখেরি মোনাজাত। এরই মধ্যে হাজারো মানুষ মোনজাতে অংশ নিতে ছুটছেন ইজতেমা ময়দানের দিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com