রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

নাশকতা মামলায় গ্রেপ্তার সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সোমবার সকাল থেকে জেলার পরিবহন শ্রমিকরা এই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। এদিকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এর আগে রোববার রাতে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ নেতাদের এক বৈঠকে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান,রাজনের মুক্তি দেওয়া না হলে সোমবার থেকে সিলেট জেলায় ও পরদিন মঙ্গলবার বিভাগজুড়ে এই ধর্মঘট পালন করা হবে।

শ্রমিক নেতা মইনুল জানান, দেড় মাস ধরে পরিবহণ শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দি। বারাবার জামিন আবেদন করেও তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।

ধর্মঘটের সময় সকল ধরণের বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা ও ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আলী আকবর রাজন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

গত বছরের ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে আলী আকবর রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com