রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছয় আসামিকে মৃত্যদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্র্যাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল সোমবার (২৩ জানুয়ারি) এই আদেশ দেন।
আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ ছয়টি অভিযোগে আসামিদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়। এরমধ্যে তিনটি অভিযোগে তিন জনকে হত্যার অভিযোগেতাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। বাকি তিন অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রথম অভিযোগে ত্রিশালের মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে হত্যার অভিযোগে ছয়জনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার শুরুতে এ মামলায় মোট ৯ জন আসামি ছিল। পরে কারাগারে তিন আসামি মারা যায়। বিচার শুরুর পর থেকেই বাকি ছয় আসামি পলাতক। তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।