রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিউজিল্যান্ডে রেকর্ড বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তিনজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে একজন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স শনিবার এ কথা জানিয়েছেন।
দেশটির বৃহত্তম এ শহরের বন্যা উপদ্রুত এলাকা ঘুরে এসে এক সংবাদ সম্মেলনে হিপকিন্স বলেন, আকস্মিক এই বন্যায় তিনজন মারা গেছে, একজন নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, অকল্যান্ডে শুক্রবারে ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন। সাম্প্রতিক সময়ে এটি ছিল নজিরবিহীন ঘটনা।
হিপকিন্স মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে তা এই প্রাণহানি থেকে বুঝা যায়।
দেশটির আবহাওয়া অফিস বলেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টায় অকল্যান্ড বিমান বন্দরে ২৪৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে।
অকল্যান্ডের রাস্তাগুলো আকস্মিক বন্যায় নদীতে রূপ নিয়েছে।  বিমানবন্দরে যাওয়ার রাস্তাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শনিবার বিকেল নাগাদ আভ্যন্তরীণ টার্মিনাল পুনরায় খুলে দেয়া হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলাফল রোববার পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।
হিপকিন্স বলেছেন, আমরা অকল্যান্ডকে যথাসম্ভব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com