রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
বিপিএলের রাউন্ড রবিন পর্বের শেষ লগ্ন ঘনিয়ে এসেছে, তবে খুলনা টাইগার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথমবার মুখোমুখি হয়েছে। টানা তিন ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিল কুমিল্লা। তারা আছে দারুণ ছন্দে। অন্যদিকে খুলনার ভাগ্যাকাশে কখনও সূর্যের দেখা তো পরক্ষণেই আবার কালো মেঘের ঘনঘটা।
কুমিল্লার ধারাবাহিকতা নাকি খুলনার হেসে ওঠা, তা জানা যাবে ম্যাচ শেষে। তবে টস ভাগ্যের জয়টা পেয়ে গেছে খুলনা টাইগার্স।
৩ ওভার ব্যাট করে কুমিল্লার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২০ রান। লিটন দাস ১৮ ও মোহাম্মদ রিজওয়ান ২ রানে অপরাজিত আছেন।