সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির গণতন্ত্র মানেই খালেদা জিয়ার শাসন ফেরত আনা

বিএনপির দুর্নীতি ও গণমাধ্যম প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদাজিয়ার শাসন ফেরত আনা, তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাঁধা আসলে গণমাধ্যম। কারণ এই গণমাধ্যমেই বিএনপির দুর্নীতি ও জঙ্গিবাদের স্বরূপ উত্থাপিত হয়েছে বার বার।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, সম্প্রতি বিএনপির দুর্নীতিবাজ শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির কর্মকর্তা, তার সূত্র ধরে সংবাদ প্রচার করেছে সময় টিভি। সেই সংবাদে খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত – আর বিএনপির ২৭ দফার প্রথম দিকেই বলেছে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার কথা, সেটি প্রচার করা হয়েছে।

এতেই চটেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। কারণ তাদের লন্ডনে পলাতক নেতার পক্ষে কথা না বলায় সময় টিভি’র রিপোর্ট শুদ্ধ হয় নাই। এভাবেই দলের ভেতরে ও বাইরে বাকস্বাধীনতার চর্চা করে বিএনপি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেছেন, যেমন তারা করেছিল, ২০০১ সালে ক্ষমতায় এসে একাধিক পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও একটি বেসরকারি টেলিভিশন বন্ধ করে দিয়েছিল তারা। প্রকৃতপক্ষে, বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদাজিয়ার শাসন ফেরত আনা, তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাঁধা আসলে গণমাধ্যম। কারণ এই গণমাধ্যমেই বিএনপির দুর্নীতি ও জঙ্গিবাদের স্বরূপ উত্থাপিত হয়েছে বার বার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com