রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ জাতীয় শিশু পুরস্কার দেবেন রাষ্ট্রপতি

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০, ২০২১ পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।

বিকেল সোয়া চারটায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। এতে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চেয়ারম্যান লাকি ইনাম। আলোচনায় অংশ নেবেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

এ উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে তিনি বলেন, শিশুদের সুপ্ত সম্ভাবনার বিকাশ, তাদের অধিকার রক্ষা এবং শিশুবান্ধব এক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এটি অবশ্যই মন্ত্রণালয়ের একটি বাস্তবোচিত উদ্যোগ।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পথ অনুসরণ করে ডিজিটাল বাংলাদেশের মতো একটি ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার জন্য শিশুরা আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বাংলাদেশ শিশু অ্যাকাডেমি আয়োজিত ২০২০ এবং ২০২১ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাটি সারাদেশের উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের অংশগ্রহণে ৩০টি বিষয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৬ লাখ শিশু অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিজয়ী ৪৭৪ জন শিশু এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ২০২০ সালের ছয়জন ও ২০২১ সালের ছয়জনসহ মোট ১২ জন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করবে।

অনুষ্ঠানে শিশুর উন্নয়ন, বিকাশ ও সুরক্ষা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ উপলক্ষে স্মারকগ্রন্থ ‘আলোর ফুল’ প্রকাশিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com