রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাতে লস অ্যাঞ্জেলেসের বেভারলি ক্রেস্টে এ ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডোর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে নিহত তিনজন গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। সার্জেন্ট প্রিসিয়াডো বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গুলির ঘটনা। এর আগে ২১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মন্টেয়ারি পার্কের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com