রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র-শিক্ষক প্রয়োজন : শিল্প মন্ত্রী

শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা করেছেন। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র ও শিক্ষক প্রয়োজন।
আজ নরসিংদী জেলার মনোহরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরো বলেন, সরকার শিক্ষাকে আধুনিক ও ডিজিটালাইজড করেছে। স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও আধুনিক ল্যাব করে দিয়েছে। তথ্য প্রযুক্তির উন্নয়ন ও সহজলভ্যতার কারণে শিক্ষার্থীরা গ্রামে  থেকেও  শহরের শিক্ষকদের পরামর্শ নিয়ে পড়াশোনা করতে পারছে।
তিনি বলেন, শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে শিক্ষকদের । শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে তিনি একাদশ  শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com