রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়। এর দুই মাস পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে শুরু হয়। আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিলে। তবে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এই পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। গত বছর ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

গত বছরের মতো এ বছরও পুনর্বিন্যাস করা সিলেবাসেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশের স্কুলগুলোতে ২০২৩ সালের এসএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হয় আগামী ১৮ ডিসেম্বর থেকে। কোনো জরিমানা ছাড়া তা চলে ৫ জানুয়ারি পর্যন্ত।

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে বলেও জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com