রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাস বাঙালির আত্মপ্রত্যয়ের মাস, এ মাসেই শুরু স্বাধিকার আন্দোলনের পথচলা। ভাষা শহীদের সেই আত্মত্যাগের পথ ধরেই আসে একাত্তরে স্বাধীনতা। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

বাঙালির গৌরবের মাস, জাগরণের মাস ফেব্রুয়ারি। পাকিস্তানি শাসকদের কাছ থেকে ভাষার দাবি আদায়ের লড়াইয়ের প্রথম প্রতিরোধের মাস। একুশে ফেব্রুয়ারি থেকে রচনা শুরু স্বাধিকার আন্দোলনের ইতিহাস।

সাতচল্লিশে দেশভাগের পর, উর্দুকে রাষ্টভাষা হিসেবে চাপিয়ে দেয়ার চেষ্টা করে পাকিস্তান। প্রতিবাদে ফুুসে ওঠে ছাত্রসমাজ। সেদিন মিছিলে চালানো গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই। তাদের রক্তেই রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা।

ভাষা আন্দোলন থেকেই বাঙালীর স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত। ভাষা শহীদদের তাই পরম শ্রদ্ধার চোখে দেখে পুরো জাতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com