বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক: র‌্যাব

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‍্যাব) এর অধিনায়ক আরাফাত ইসলাম বলেছেন, ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, অধিকাংশ কেন্দ্র ইতিমধ্যে পরিদর্শন করেছি, ভোটের পরিবেশ শান্ত। মানুষজন উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটকেন্দ্রে আসছে নির্বিঘ্নে ভোট প্রদান করছে। এরপরও যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি এখন কম হলেও বেলা যতই বাড়ছে ভোটারদের উপস্থিতি ততই বাড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com