রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসছেন শোলেট, আলোচনা রোহিঙ্গা ইস্যুতে

আগামী ১৪ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলেট। এ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ এ উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেবেন।

এ ছাড়াও তার এ সফরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এর সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসবেন শোলেট। আসার দিন কোনো কর্মসূচি না থাকলেও পরদিন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশেষ উপদেষ্টা শোলেট তার সফরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনে কিভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা যায় এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com