বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সমৃদ্ধ দেশ গড়তে কৃষি উন্নয়নের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। কৃষিপ্রধান দেশ হলেও পাকিস্তানি শাসকদের ভ্রান্ত নীতি ও অবহেলার কারণে এ দেশের সিংহভাগ মানুষের দুবেলা ভাত জুটতো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com