রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মামুনুর রশীদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিকালে মামুনুর রশীদ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল করে টেকনাফে বেড়াতে গিয়েছিল। রাতে ফেরার পথে পাটুয়ারটেক এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় সড়কের ওপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী বলেন, রাত সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে আনা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন শহরে ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।