রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩৮ হাজার ৪৪৩ হেক্টর জমিতে গমের আবাদ

চলতি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩৮ হাজার ৪৪৩ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে।এ ৬ জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৪হাজার ৩৩৯ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১০৪ হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।এ কৃষি জোনের আওতায় যশোর,ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় আটার চাহিদা মেটাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গমের আবাদ হয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। এ অঞ্চলের গ্রামীণ মাঠঘাটে কৃষকরা এখন গম চাষে জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,চলতি মৌসুমে এ অঞ্চলে সবচেয়ে বেশি গমের আবাদ হয়েছে কুষ্টিয়া জেলায়।এ জেলায় ১৩ হাজার ৬৫৪ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এছাড়া মেহেরপুর জেলায় ১২ হাজার ৭৭৫ হেক্টর জমিতে, মাগুরা জেলায় ৫হাজার ২শ’ ২১০হেক্টর জমিতে, ঝিনাইদহ জেলায় ৫হাজার ১৭৩ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গা জেলায় ১হাজার ৭ হেক্টর জমিতে এবং যশোর জেলায় ৬শ’২৪ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আমিনুল ইসলাম বলেন,সামনে কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে চলতি মৌসুমে এ অঞ্চলে গমের বাম্পার ফলন হবে।আটার চাহিদা মেটাতে এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। গম চাষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার,সার,সেচ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গম চাষের জন্য কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com