বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে আমিরের প্রত্যাবর্তন চায় ভক্তরা

দীর্ঘ ১৪ বছর পর এক হয়েছিলেন ফারহান, রাজু আর র‌্যাঞ্ছোর! বলিউডের কাল্ট ক্লাসিক চলচ্চিত্র খ্যাত ‘থ্রি ইডিয়টস’-এর তিন জনপ্রিয় চরিত্রকে একসঙ্গে দেখে আবেগ সামলাতে পারেননি ভক্তরা। ফের তিনজনকে এক হয়ে বানাতে বললেন ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। আর এই সিনেমাটির সিক্যুয়েল দিয়েই আমিরের প্রত্যাবর্তন চান অনুরাগীরা। মুলত শারমান জোশির গুজরাটি চলচ্চিত্র ‘কংগ্র্যাচুলেশনস’-এর প্রচারে এক হয়েছিলেন তার দুই বন্ধু আমির খান ও মাধবন।

অভিনেতা শারমান জোশি সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাকে ১৪ বছর পর তার সহ-অভিনেতা আমির খান এবং আর. মাধবনের সাথে একত্রিত হতে দেখা গেছে। ভিডিওতে, তিন অভিনেতাকে ক্রিকেট মাঠে লাল ইউনিফর্ম পরিহিত দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com