রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়ক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, নিহতের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোন একটি কল আসে। এরপর তিনি রাত ১টার দিকে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি।